Read in English →

আপনার প্রজেক্টের কথা আমাদের জানান। বাংলা, হিন্দি বা ইংরেজি, যে ভাষায় সুবিধা।

বিনামূল্যে প্রজেক্ট অডিট কী?

এটা একজন ওয়েস্টন ইঞ্জিনিয়ারের সঙ্গে ফোন বা ভিডিও কল। আপনার ড্রয়িং, BOQ বা ঠিকাদারের কোটেশন আগে পাঠিয়ে দিন। আমরা আপনার সঙ্গে সেগুলো দেখে কাজের পরিধির ফাঁক, খরচের ঝুঁকি ও গুণমানের সমস্যাগুলো দেখিয়ে দেব। কোনো খরচ নেই, কোনো বাধ্যবাধকতা নেই।

যা পাঠালে সবচেয়ে তাড়াতাড়ি উত্তর দিতে পারি

  • প্রজেক্টের জায়গা (এলাকা বা পিনকোড)
  • জমি বা বিল্ট-আপ এরিয়া
  • কাজ কোন পর্যায়ে আছে, আর কবে শুরু করতে চান
  • ড্রয়িং বা ঠিকাদারের কোটেশন, যদি থাকে

বিস্তারিত ফর্ম পূরণ করতে চাইলে আমাদের ইংরেজি যোগাযোগ পাতা দেখুন। ফি কীভাবে ঠিক হয় জানতে How Our Fees Work পড়ুন।